রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শাকিবের তৃতীয় বিয়ে, যা বললেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৭৩ বার

ঢালিউড চিত্রনায়ক শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে। শনিবার হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে নাকি শাকিবের। আর এ কারণে অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছেন না চিত্রনায়কের পরিবার।
একই সঙ্গে শাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছেন, শাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।
বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ অপু। অভিনেত্রী বলেন, আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। তবে খুব শিগগিরই কথা বলব।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। টানা আট বছর সুখে সংসারও করেন তারা। এমনকি সন্তানের মা-বাবাও হন সাবেক এই তারকা দম্পতি। কিন্তু হঠাৎ করেই তাদের মাঝে ঢুকে পড়েন বুবলী। তৈরি হয় শাকিব-অপুর সম্পর্কের টানাপোড়েন।
মূলত বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক তৈরি হওয়াতেই বাঁধে বিপত্তি। নিজের সংসার টেকাতে অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে আসেন অপু। নানান নাটকীয়তার পর শাকিব-অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও বেশিদিন টেকেনি।
পরবর্তীতে অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার শুরু করেন শাকিব। সেই সংসারে শাকিব-বুবলীর কোল জুড়ে আসে ছোট্ট বীর। তবুও ভেঙে যায় তাদের সেই সংসার। ধীরে ধীরে বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয় শাকিবের।
এদিকে শাকিবের তৃতীয় বিয়ে প্রসঙ্গে বুবলী বলেন, তার এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছা নেই। তার এই কথা এত এত বছর ধরে এতবার শুনেছি যে কিছুদিন পর তার সন্তান শেহজাদও এই প্রশ্ন শুনে বলবে নো কমেন্টস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories