শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভোট দিয়ে বেরিয়ে মোদির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৮৩ বার

ভোট দিয়ে বেরিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আবার নিজের ক্ষোভ প্রকাশ করলেন দক্ষিণের অভিনেতা প্রকাশ রাজ। ভারতের কেন্দ্রীয় সরকার- অর্থাৎ মোদি সরকারের একজন তুখোড় সমালোচক প্রকাশ। একাধিকবার বিজেপিবিরোধী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখা গেছে তাকে। গেরুয়া শিবির সমর্থক তারকাদেরও কথা বলতে গিয়ে ছাড়েন না তিনি।
এবার ভোট দিয়ে বেরিয়ে মোদি সরকারের দিকে ইঙ্গিত করে অভিনেতা বললেন, ‘ঘৃণার বিরুদ্ধে ভোট দিলাম।’
ভারতে এখন চলছে লোকসভা নির্বাচন। দেশটির সরকার গঠনের এই ভোটের দ্বিতীয় দফায় শুক্রবার বেঙ্গালুরুতে ভোট দিলেন প্রকাশ রাজ। নির্বাচনী অধিকার প্রয়োগ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি ভিডিও শেয়ার করে অনুরাগীদের উদ্দেশে বার্তা দেন অভিনেতা।
প্রকাশ বলেন, ‘আমি দেশের পরিবর্তনের জন্য ভোট দিলাম এবং আমার ভোট ঘৃণার বিরুদ্ধে। আমি সেই প্রতিনিধিকেই ভোট দিয়েছি, যিনি সংসদে দাঁড়িয়ে আমার কণ্ঠস্বর হয়ে উঠবেন। তাই দয়া করে সবাই গিয়ে নির্বাচনী অধিকার প্রয়োগ করুন, যাতে দেশে পরিবর্তন আসে। আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা।
ভোট দিয়ে বুথ থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণী অভিনেতা বলেন, ‘গত এক দশকে আমরা যে বিদ্বেষ ও বিভাজনের রাজনীতি দেখেছি, তাঁর বিরুদ্ধেই ভোট দিয়েছি।’
সম্প্রতি লোকসভা ভোট ‍শুরু হওয়ার মাঝেই এক ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে যে প্রকাশ রাজ নাকি বিজেপির টিকিটে নির্বাচনী মাঠে নামছেন। সেই খবর ভাইরাল হতেই প্রকাশ স্পষ্ট ভাষায় বলেন, ‘বিজেপির আমাকে কেনার ক্ষমতা নেই।’ গত জানুয়ারি মাসে প্রকাশ রাজ বলেন, ‘আমার কাছে তিন-তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লোকসভা ভোটের প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব এসেছে। তবে আমি সাফ না করে দিয়েছি।
কারণ ওঁরা আমাকে চেয়েছিল, আমার রাজনৈতিক দর্শন বোঝার চেষ্টাই করেনি। আমি এসবের ফাঁদে পড়তে চাই না। আমি মোদিবিরোধী বলে আমাকে প্রার্থী করতে চেয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories