শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মস্কো চলচ্চিত্র উৎসবে পুরষ্কার জিতল বাংলাদেশের সিনেমা ‌‌‌‘নির্বাণ’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৮৩ বার

রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবের পুরষ্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‌‘নির্বাণ’। সিনেমাটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। উৎসবে অফিশিয়াল শাখায় সেরা পরিচালক ও সেরা সিনেমা-এ দুটি শাখায় পুরষ্কার জিতেছে সিনেমাটি।
সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, পুরস্কার ঘোষণার খবর আমি বিশ্বাসই করতে পারছিলাম না।
এটা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র ১১টি সিনেমা। সেই সিনেমার মধ্যে আমাদের সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে। আমাদের সিনেমার নাম ঘোষণার পর আমি চমকে উঠি। পুরস্কার হাতে নেওয়ার পরও একটা ঘোরের মধ্যে ছিলাম। এখানো আমি কাঁপছি। কথা বলতে পারছি না। এই অর্জনটা আমাদের অনেক কিছু দিয়েছে। ’
১৯ এপ্রিল শুরু হয় মস্কো উৎসব। ২৬ এপ্রিল ছিল সমাপনী আয়োজন। এই আয়োজনে শুরু থেকে অংশ নেন পরিচালক আসিফ ইসলাম।
‘নির্বাণ’ সিনেমার শুটিং শুরু হয় ২০২২ সালে। তখন করোনায় অনেকেই আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আতঙ্কিত সেই সময়ে তরুণ নির্মাতা আসিফ ইসলামের মাথায় ভর করে, ছোট টিম নিয়ে সিনেমা বানাবেন তিনি। গল্পের ওপর গুরুত্ব দিয়ে নিরীক্ষাধর্মী সিনেমার কাজ শুরু করেন। এটা পরিচালকের প্রথম সিনেমা। দীর্ঘ সময় নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন।
উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতেছে ইরানের সিনেমা ‘ব্রেথ অব কোল্ড’। এটি পরিচালনা করছেন নাহিদ আজিজি। সেরা সিনেমার পুরস্কার জিতেছে শেম। মেক্সিকো ও কাতারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘শেম’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জুয়ান রেমোন লোপেজ। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে মারিকি বেকরিচ। রাশিয়ান প্রিমিয়ার শাখায় সেরা সিনেমা হয়েছে লি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories