শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গ্র্যামিজয়ী গায়িকা মানদিশা আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার

মার্কিন গায়িকা মানদিশা মারা গেছেন। বুধবার গ্র্যামি পুরস্কারজয়ী এই গায়িকাকে ন্যাশভিলের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
মানদিশার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধি। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।
এক বিবৃতিতে গায়িকার প্রতিনিধি বলেন, আমরা এখন কেবল তাঁর মৃত্যুর খবরই নিশ্চিত করতে পারছি। এ বিষয়ে বিস্তারিত কিছু এখন বলা সম্ভব নয়। এই কঠিন সময়ে সবাইকে তাঁর পরিবারের জন্য প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি।
১৯৭৬ সালের ২ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় জন্ম হয় মানদিশার। তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর মাধ্যমে পরিচিতি পান। তার সর্বশেষ অ্যালবাম ‘আউট অব দ্য ডার্ক’ মুক্তি পায় ২০১৭ সালে।
২০১৪ সালে ‘ওভারকামার’ অ্যালবামের জন্য সেরা সমসাময়িক শিল্পী হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ডস পান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories