শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিল্পী সমিতির নির্বাচনে জয়ীদের ইলিয়াস কাঞ্চনের অভিনন্দন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭২ বার

সদ্য সমাপ্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির বর্তমান সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শনিবার গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি নির্বাচনে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের নেতৃত্বে এফডিসির উন্নয়ন কামনা করেন।
ইলিয়াস বলেন, শুক্রবারের নির্বাচনে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করায় আমি সকল শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে একদিনের জন্য আমাদের প্রাণের জায়গা এফডিসি মুখরিত হয়ে উঠেছিল।
আমি বিশ্বাস করি এভাবে শিল্পীদের পদচারণায় আবারও এফডিসি প্রাণ ফিরে পাবে। এফডিসির ফ্লোরগুলো কাজের জন্য আলোকিত হয়ে উঠবে।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ মিশা সওদাগর ও ডিপজলের প্রতি হারজিতের প্রতি লক্ষ্য না করে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে এবং চলচ্চিত্রের চলমান সংকট কাটাতে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন।
বিবৃতিতে নিজের নেতৃত্বের দুই বছরের কথা উল্লেখ করে ইলিয়াস সদ্য নির্বাচিত নেতৃবৃন্দকে সর্বাত্মক সহযোগিতা করার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি বলেন, চলচ্চিত্র থেকেই আমি দেশের মানুষের ভালোবাসা পেয়ে সাফল্য পেয়েছি। আমি বিশ্বাস করি আমাদের গৌরব, আমাদের অহংকার চলচ্চিত্র শিল্পের বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে শিল্পীরা বলিষ্ঠ ভূমিকা রাখার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories