শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার ডিপফেকের শিকার রণবীর সিং

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৬৭ বার

আমির খানের পর ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন রণবীর সিং। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে— ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছেন রণবীর।
ভিডিওতে রণবীরকে বলতে শোনা গেছে, দেশের জনগণের যাবতীয় সমস্যা, বেকারত্ব উদ্যাপন করাই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য।
তবে পরে জানা যায়, ভিডিওটি ভুয়া। রণবীর বারাণসীতে বিশ্বনাথ দর্শনের অভিজ্ঞতার কথা বলেছিলেন আসল ভিডিওতে। রণবীরের কণ্ঠস্বর সরিয়ে কেন্দ্রীয় সরকার সংক্রান্ত কথা বসিয়ে দেওয়া হয়। শুক্রবার অভিনেতা নিজের এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিও সম্পর্কে লিখেছেন, ডিপফেক থেকে নিজেদের বাঁচান।
এর আগে আমির খানের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়। যেখানে অভিনেতাকে বলতে শোনা গেছে, ভারত কোনো গরিব দেশ নয়। ভারতের প্রতিটি নাগরিক লাখপতি। প্রত্যেকের কাছে কম পক্ষে ১৫ লাখ টাকা থাকবেই।
বিষয়টি নজরে আসার পরই আমিরের টিম পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories