শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গানের শেষে মঞ্চে গিটার ভাঙলেন ‘ব্রাউন মুন্ডে’ গায়ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার

জনপ্রিয় পাঞ্জাবি পপ তারকা এপি ধিলোঁ। এই তারকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত জনপ্রিয় ‘কোচেলা’ মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করে গিয়ে এক অঘটন ঘটিয়ে বসলেন। যা দেখে হতবাক নেটিজেনরা।
ফেস্টিভ্যালের মঞ্চে তখন এপি তাঁর শেষ গানে। তাঁর গিটারের সুরে শ্রোতারা বুঁদ। তারপরেই এল সেই মুহূর্ত। গিটারটিকে মঞ্চে আছাড় মেরে ভেঙে ফেললেন ‘ব্রাউন মুন্ডে’ গায়ক।
সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে এপি লেখেন, ব্রাউন মুন্ডে মরুভূমি থেকে বেরিয়ে গেল। কলোরাডো মরুভূমির কোচেলা উপত্যকায় হয় এই ফেস্টিভ্যাল। উৎসবে তাঁর অনুষ্ঠান শেষ হয়েছে বোঝাতেই পোস্টটি করেছেন এপি।
তবে এপির এই পদক্ষেপকে নেটিজেনদের একাংশ ভাল চোখে দেখেননি। ফলে কটাক্ষবাণে জর্জরিত হয়েছেন শিল্পী। এপির কাণ্ড দেখে এই ‘সংস্কৃতি’ ভারতীয় শিল্পীদের সঙ্গে বেমানান বলেই মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। কেউ লিখেছেন, গিটারটি ভাঙলেন কেন!
গত বছর ‘কোচেলা’য় পারফর্ম করেছিলেন আর এক পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ। সেই প্রসঙ্গে টেনে একজন লিখেছেন, এই জন্যই দিলজিৎ সকলের থেকে আলাদা।
অন্য একজনের কথায়, ‘‘আর আপনার মনে হল যে এটা করার সময় আপনাকে খুব ভাল দেখাচ্ছে!’’ অন্য এক অনুরাগী লিখেছেন, ভাই, বাদ্যযন্ত্রকে অন্তত সম্মান করতে শিখুন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories