শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বক্স অফিসে ময়দানকে টেক্কা অক্ষয়ের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১০৪ বার

ঈদে একই সঙ্গে বলিউডে মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘ময়দান’ এবং ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমার অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। এই দুই ছবির বক্স অফিসে টক্কর জমে উঠেছে। চারদিনে কোন ছবি কত আয় করল?
চারদিনে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের ছবি বেশ অনেকটাই এগিয়ে অজয়ের ময়দানের তুলনায়। অজয় দেবগন অভিনীত ‘ময়দান’ বায়োপিক ছবিটি প্রথম চারদিনে বক্স অফিসে মোট ২১ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে।
স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, প্রথমদিন বক্স অফিসে ‘ময়দান’ ৭ কোটি ১০ লাখ রুপি আয় করে। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সেই আয়ের অঙ্ক গিয়ে দাঁড়ায় ২ কোটি ৭৫ লাখে। শনি এবং রোববার আসতে আয়ের পরিমাণ অনেকটাই বাড়ে। শনিবার বক্স অফিসে ময়দান ৫ কোটি ৭৫ লাখ এবং রোববার ৬ কোটি ২৫ লাখ আয় করে। ফলে চারদিনে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৫ কোটি রুপিতে, এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
অন্যদিকে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিটি বক্স অফিসে চারদিনে ময়দানের দ্বিগুণ আয় করেছে। এটি রোববার পর্যন্ত মোট ৪০.৭৫ কোটি রুপি ঘরে তুলতে পেরেছে।
অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি প্রথম দিন ১৫ কোটি ৬২ লাখ রুপি আয় করে। দ্বিতীয় দিন সেটা কমে দাঁড়ায় ৭ কোটি ৬০ লাখে। তবে শনিবার খানিকটা হলেও বাড়ে আয়। এদিন এটি ৮ কোটি ৫০ লাখ আয় করেছে আর রোববার ৯ কোটি ঘরে তুলেছে। ফলে প্রথম চারদিনে বক্স অফিসে বড়ে মিয়া ছোটে মিয়ার মোট আয় ৪০ কোটি ৭৫ লাখ রুপি।
‘ময়দান’ ১০ এপ্রিল মুক্তি পেয়েছে। এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছে অজয় দেবগন। এতে আরও রয়েছে রুদ্রনীল ঘোষ, আরিয়ান ভৌমিক, অমর্ত্য রায় প্রমুখ। এই ছবিতে উঠে এসেছে ভারতীয় ফুটবলের বিখ্যাত কোচ সৈয়দ আবদুল রহিমের কথা।
বড়ে মিয়া ছোটে মিয়া গত ১০ এপ্রিল মুক্তি পায়। এটি বক্স অফিসে অজয় দেবগনের ময়দান এবং অঙ্কুশ হাজরার মির্জা ছবিটির সঙ্গে মুখোমুখি হয়েছে। বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটির পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। এখানে মুখ্য নারী চরিত্রে আছেন মানুষী চিল্লার এবং আলায়া এফ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories