শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইন্ডাস্ট্রি কারো বাবার নয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৬৫ বার

বলিউড এবং নেপোটিজম বিতর্ক একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিতর্ক যেন কখনো থামবেই না! একাধিক তারকা নেপোটিজম প্রসঙ্গে প্রায়ই নিজের মুখ খুলেছেন, জানিয়েছেন অভিযোগ। অভিনেত্রী বিদ্যা বালানও রয়েছেন সেই দলে। এর আগেও একাধিকবার নেপোটিজম প্রসঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী।
নিজের আসন্ন সিনেমার প্রচারে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে যোগ দিয়েছিলেন বিদ্যা বালান। সেখানেই স্বজনপোষণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘নেপোটিজম থাক বা না থাক, আমি তো আছি এখানে। ইন্ডাস্ট্রি কারো বাবার নয়, তেমন হলে তো সব বাবার ছেলে আর সব বাবার মেয়েই সফল হয়ে যেত।
সাক্ষাৎকারে বলিউডের নায়কদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিদ্যা। অভিনেত্রী বলেন, আমার তো মনে হয় না তারা (নায়করা) বিদ্যা বালানের সিনেমা বা কোনও নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চাইবেন। সত্যি কথা বলতে কি এটা তাঁদের ক্ষতি কারণ ওদের থেকে আমাদের সিনেমা বেশি ভালো হয়। ওরা তো সব ফর্মুলা নির্ভর সিনেমা করছে।নারীদের সিনেমা তার থেকে অনেক বেশি এক্সাইটিং হয়। অবশ্য, মানুষজন প্রশংসা করেন। কিন্তু পুরুষ অভিনেতারা নারীকেন্দ্রিক সিনেমা নিয়ে অস্বস্তিতে থাকেন। আমার মনে হয় না তারা চাইবেন যে কেউ তাদের জায়গাটা নিয়ে নিক। কিন্তু এতে আমার খারাপ লাগে না। যদি ওরা এমন মনে করে আমি কীইবা করতে পারি
সামনে প্রতীক গান্ধীর সঙ্গে ‘দো অউর দো পেয়ার’ সিনেমায় দেখা যাবে বিদ্যাকে। সহ-অভিনেতার সঙ্গেই এই কথোপকথনে এসেছিলেন বিদ্যা। এদিন প্রতীকও নিজের স্ট্রাগল নিয়ে কথা বলেন। জানান, টেলিভিশনের অডিশনে তাকে বারবার রিজেক্ট করা হয়েছিল। কারণ হিসেবে জানানো হয়েছিল, টিভি তারকাদের একটা নির্দিষ্ট লুক থাকা প্রয়োজন যা প্রতীকের নেই। তবে সিনেমায় এখন প্রতীক বেশ চর্চিত নাম। ১৯ এপ্রিল মুক্তি পাবে বিদ্যা-প্রতীকের ‘দো অউর দো পেয়ার’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories