শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজের সিনেমার বেহাল দশায় ক্ষোভের সুর পূজা চেরির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৬৫ বার

এবারের ঈদে মুক্তি পেয়েছে প্রায় ডজনখানেক সিনেমা। সেই তালিকায় নাম রয়েছে ঢাকাই অভিনেত্রী পূজা চেরি এবং আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’।
তবে সিনেমা নিয়ে বেশ বিপাকেই পড়তে হচ্ছে নায়ক-নায়িকা সহ অন্যান্য শিল্পীদের। কারণ স্টার সিনেপ্লেক্সে কোনো শো-ই পায়নি তারা। নানা জটিলতার মধ্যে ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস সহ আটটি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।
নিজের সিনেমার এমন বেহাল দশায় হতাশা জানিয়েছেন নায়িকা পূজা। তিনি দাবি করেছেন, তার সিনেমা নোংরা রাজনীতির শিকার হয়েছে।
এ সময় তিনি আরও জানান, বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই। আমরা নিজেরাই নিজেদের সিনেমার ক্ষতি করছি। এভাবে ভালো সিনেমা রুদ্ধ হলে আমাদের সিনেমা কীভাবে ঘুরে দাঁড়াবে? এমনিতেই হলের সংখ্যা কম, তার মধ্যে রাজনীতি।
হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ভালো কাজ দর্শকদের কাছে পৌঁছাতে পারছে না। হল কম পাওয়ার কারণে এমনটা হচ্ছে। তাই মনটা ভালো নেই।
উল্লেখ্য, কামরুজ্জামান রোমানের পরিচালিত ‘লিপস্টিক’ সিনেমাতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, জায়েদ খান প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories