শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাপের ভয়ে সৃজিতের সংসারে মিথিলা এখন ভালো নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৬৭ বার

অনেকদিন হয়ে গেল বাসায় অজগর সাপ পুষছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। এ নিয়ে শুরুতে বাধা দেননি সৃজিতপত্নী মিথিলা। কিন্তু এখন একটু দুশ্চিন্তাতেই ভুগছেন। কারণ আর কিছু নয়, সাপের সংখ্যা বাড়তে যাচ্ছে।
বর্তমানে সৃজিত-মিথলার বাসায় ৪টি পাইথন থাকলেও আরও সাপ আনার পরিকল্পনাও করেছেন সৃজিত।
জনপ্রিয় ইউটিউবার ঝিলাম গুপ্তাকে দেওয়া সাক্ষাৎকারে সে দুশ্চিন্তার কথা জানিয়েছেন মিথিলা। অভিনেত্রী জানান, সম্প্রতি কলকাতায় নিজের ছবি ‘ও অভাগী’র প্রচারে গিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে দেখেন সেখানে একটা নয়, মোট ৪টি পাইথন। যা দেখে চমকেই গিয়েছিলেন তিনি। ভয়ও পেয়েছিলেন।
বাড়িতে সাপের উপস্থিতি, তাও যেন তেন সাপ নয়, অজগর। এ নিয়ে ভয় পাচ্ছেন কিনা প্রশ্নে মিথিলা বলেন, আমার বর সৃজিতের সাপ খুবই পছন্দের প্রাণী। বাড়িতে ৪টি পাইথন আছে। প্রথমে একটা ছিল, তারপর হলো ৪টি। এখন শুনছি আরও আসবে। প্রথমে যখন একটা ছিল, তখন ভয়ের কারণ ছিল না। এরপর এটা যখন ৮টা হবে, সেটা তো ভয়ের কারণ হবেই।
সাপের ভয়েতেই এখন বাড়ি ঢুকতে পারছেন না বলে জানান মিথিলা। এদিকে সাপ ভয় পায় মিথিলা কন্যাও।
মিথিলা বলেন, সৃজিতের ভালবাসার জায়গাটা বুঝি। তাকে না ও করেছি আর সাপ না আনার জন্য। কিন্তু সে যে এতো সাপ ভালবাসে এটা কে জানত! এখন আমি ভয়ে ভয়েই আছি। রাতে দুইদিন সাপ নিয়ে স্বপ্নও দেখে ফেলেছি। এরমানে বুঝতে হবে সাপের ভয়ে সৃজিতের সংসারে আমি এখন ভাল নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories