শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজ সন্তানের সঙ্গে দেখা করতে পারছেন না, আইনি আশ্রয় নেবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৭১ বার

শরীফুল রাজ ও পরীমনির বিচ্ছেদ হয়ে গেছে বহুদিন আগে। দুজনেই আলাদা থাকছেন। কিন্তু তাদের ছেলে থাকছে মা পরীমনির কাছে। ছেলের নাম পূণ্য।
এবারে পূণ্যেকে নিয়ে একাই ঈদ উদযাপন করেছেন পরীমণি। ঈদের দিনও ছেলের সঙ্গে দেখা করেননি রাজ। সংবাদমাধ্যমকে রাজ নিজেই জানিয়েছেন বিষয়টি, সঙ্গে জানিয়েছেন কারণও।
তিনি বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা করা সম্ভব হয়নি। অস্বীকার করার উপায় নেই, বিচ্ছেদের পর আমার আর পরীর মধ্যে সম্পর্কটা স্বাভাবিক জায়গায় নেই। বিষয়টি এমন একটি জায়গা এখন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেলের সঙ্গে দেখা করতে হবে।
এদিকে কিছুদিন আগে পরীমনি বলেছেন, আমি একা ছেলেকে দেখাশোনা করছি। রাজ কোনো খরচই দেয় না। তার সন্তানের সঙ্গে দেখা করার প্রশ্নই আসে না। আমিই দেখা করতে দিব না। আর রাজ মরে গেলেও তাকে দেখতে যাবো না।
রাজ বলেন,ছেলের সঙ্গে দেখার করার ব্যাপারে আমার আইনজীবী সেভাবে আমাকে নির্দেশনা দেবেন, সেভাবেই আমাকে চলতে হবে। তবে এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে আমার সন্তান। সে হাসিখুশিতে সুন্দরভাবে বেড়ে উঠছে। এটাই আমার সন্তানের জন্য দরকার ছিল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
ঈদ উপলক্ষে রাজের তিনটি ছবি মুক্তি পেয়েছে। ছবি তিনটি হলো ‘কাজলরেখা, ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’। মাল্টিপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে সিনেমাগুলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories