শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পার্টির পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কোরিয়ান গায়িকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৮১ বার

বিশ্ববিখ্যাত কোরিয়ান পপ গায়িকা পার্ক বো রাম মাত্র ৩০ বছর বয়সেই ছেড়ে গেলেন দুনিয়ার মায়া। বৃহস্পতিবার এই গায়িকার মৃত্যু হয় বলে জানিয়েছে কোরিয়ার গণমাধ্যমগুলো। এদিকে পার্ক বো রামের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ কোরিয়া ইন্ডাস্ট্রি তে।
পার্ক বো রামের সংস্থা একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘জানাডু এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমরা একটি খারাপ খবর দিতে চলেছি।
পার্ক বো রাম ১১ এপ্রিল গভীর রাতে মারা যান। জানাডু এন্টারটেইনমেন্টের সমস্ত শিল্পী এবং নির্বাহীরা গভীর শোকে রয়েছি। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আলোচনা করে শেষকৃত্য করা হবে। আমরা মৃত ব্যক্তির প্রতি গভীর সমবেদনা জানাই যাতে তিনি শান্তিতে চির বিশ্রাম নিতে পারেন।
এদিকে নামিয়াংজু থানার পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, পার্ক বো রাম মৃত্যুর কয়েক ঘন্টা আগে বন্ধুদের পার্টিতে উপস্থিত ছিলেন। তিনি বন্ধুদের সাথে মদ্যপান করেছিলেন বলেও জানা গেছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগকেই দায়ী করেছেন।
কোরিয়ান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গায়িকা রাত প্রায় ১০টা নাগাদ ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠেন। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ফিরছেন না দেখে যখন তার বন্ধুরা দেখতে যান এবং দেখা যায় অচেতন অবস্থায় সিঙ্কের কাছে পড়ে আছেন গায়িকা। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তার বন্ধুরা গায়িকাকে সিপিআর দেন। এরপর হানিয়াং ইউনিভার্সিটির গুরি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সেখানেই রাত ১১টা ১৭ মিনিটে মৃত ঘোষণা করা হয় পার্ক বো রামকে।
উল্লেখ্য, এই বছরেই সঙ্গীতশিল্পে জনপ্রিয় এই শিল্পীর ১০ বছর পূর্ণ হত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories