শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইতিহাস গড়লো সৌদি আরবের সিনেমা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার

পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ‘কান’। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেওয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও সিনেমার গল্প, উপস্থাপনা, চরিত্র, পরিচালক, অভিনয়শিল্পীসহ নানা বৈচিত্র্য নিয়ে এবার হাজির হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এই প্রথম এই উৎসবে জায়গা পেয়েছে সৌদি আরবের কোন সিনেমা।
বৃহস্পতিবার ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, ৭৮ বছরে প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিশিয়াল শাখায় অংশ নিচ্ছে তৌসিফ আলজায়েদির পরিচালিত সিনেমা ‘নোরা’। সিনেমাটিতে নব্বইয়ের দশকের সৌদি সমাজবাস্তবতার চিত্র উঠে এসেছে। এতে ওই সময়ের শিল্প ও চিত্রকর্ম নিষিদ্ধের কথা এবং রক্ষণশীল এক সমাজের গল্প উঠে এসেছে। সিনেমাটিতে তৎকালীন সময়ের একটি মেয়ের সংগ্রাম চিত্রায়িত করা হয়েছে। আর নোরার মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি।
এদিকে ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’। মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই সিনেমাটির গল্প।
মূল প্রতিযোগিতা শাখা ও আঁ সার্তে রিগা বিভাগে দেশটির একটি করে সিনেমা মনোনয়ন পেয়েছে। আর সিনেমা দুটির পরিচালক দুই নারী। ভারত থেকে একসঙ্গে শুধু দুজন নারী পরিচালকের মনোনয়নের খবর আগে শোনা যায়নি।
বৃহস্পতিবার এবারের কান উৎসবের মনোনয়নের তালিকা প্রকাশ করেন পরিচালক থিঁয়েরি ফ্রেমো। এদিন মূল শাখায় ২৮টি সিনেমার নাম ঘোষণা করেন তিনি। ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories