শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নানাকে ছাড়া ঈদ উৎসবে ভাটা পড়েছে পরীমনির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার

ঢাকাই নায়িকা পরীমনি গত বছরের নভেম্বরে নিজের নানাকে হারিয়েছিলেন। প্রতিবার আনন্দে ঘেরা রঙিন ঈদ কাটালেও এবারের ঈদ তার জন্য কিছুটা অন্যরকম। নানাকেই যেনো বারবার মনে পড়ছে তার।
পরীমনি জানান, আমার তো কেউ নাই।
একমাত্র অভিভাবক, আপনজন ওই নানাভাই ছিলেন। তিনিই আমার জীবনের সবকিছু। পাঁচটা মাস কীভাবে চলে গেল নানা ছাড়া সেটা ভাবলে আমি চাপ নিতে পারি না। আগে ভাবতাম, নানা ছাড়া পৃথিবীতে কীভাবে থাকব। হয়তো ওপরওয়ালা মানুষকে ধৈর্য ধারণ করতে ব্যবস্থা করে দিয়েছেন। ’
ছোটবেলা থেকেই ঈদের দিন নানার দেওয়া কাপড় পরেন পরীমনি। গত বছরের ঈদে তাকে ক্রিম রঙের একটি ড্রেস দিয়েছিলেন নানা। বলেন, ড্রেসটি ঈদের দিন পরেছিলাম। সেটিই শেষ পরা। নানার কাছ থেকে এই ঈদে কিছু পেলাম না। আর কখনোই পাব না। আজ ঈদ, নানা বেঁচে থাকলে দু-তিন আগেই আমার ঈদের পোশাক চলে আসত। নানার কথা মনে করে আমি নিজের জন্য কিছুই কিনি নাই।
তবে নিজের ছেলে পুণ্যের মধ্যে নানাকে খুঁজে পান বলে উল্লেখ করেন পরীমনি। পরীমনি বলেন, আগে বুঝিনি। তবে ওর বেশ কিছু অভ্যাস নানার মতোই। মাঝেমাঝে তো মনেহয় ও নানার কপি। দেখে আসলেই অবাক লাগে।
উল্লেখ্য, রাজের সঙ্গে বিচ্ছেদের পর আলাদাই থাকেন পরীমনি। সন্তানকে নিজের ছায়া মনে করা পরীমনি জানান, পুণ্য না থাকলে আমি বাঁচতে পারতাম না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories