শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভেঙে গেল আদিত্য-অনন্যার প্রেম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৭৩ বার

বলিউডের অনেক জনপ্রিয় তারকা কিংবা স্টারকিডই প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু শুরুতে কেউই মুখ খুলতে চান না। অনেক জলঘোলা করার পর সম্পর্কে সিলমোহর দেন তারা। এমনই এক প্রেমিকযুগল অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুর।
তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ওঠার পরও তারা বিষয়টি খোলাসা করতে চাননি। বরাবরই চুপ থেকেছেন দুজনই। সম্পর্কের কথা স্বীকার না করলেও মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে আদিত্য-অনন্যাকে। এমনকি বিদেশেও সময় কাটিয়েছেন তারা।
অবশেষে করণ জোহরের কফি কাউচে এসে প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অনন্যা। তবে নতুন খবর হলো বছর না ঘুরতেই নাকি ভেঙে গেছে আদিত্য-অনন্যার প্রেমের সম্পর্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর করা একটি পোস্টই মূলত উস্কে দিয়েছে এই জল্পনা।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের হাতে লেখা একটি নোটের ছবি পোস্ট করেছেন অনন্যা। সেখানে জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে নানা কথা লেখা রয়েছে।
অনন্যা লিখেছেন সে যদি তোমার হয় তবে অবশ্যই ফিরে আসবে। এসব কিছুই ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। যদি তুমি এটি গ্রহণ না করো, তবে দূরে পাঠিয়ে দিতে পার। যদি এটি তোমার হয় তবে ফিরে আসবে। যদি তুমি বিশ্বাস করতে পার যে এটা আসলে তোমার, তাহলে সে তোমার জন্যই সৃষ্টি হয়েছে।
কখনও যদি তোমার মনে হয়, এত সুন্দর জিনিস তোমার হতেই পারে না, তাহলেও এটা কখনোই তোমার অংশ নয়। কারণ সবকিছু তোমার আত্মার সঙ্গে জুড়ে থাকতে পারে না।’
অনন্যার এমন পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। আদিত্য ও তার সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে সেটা সময়ই বলে দেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories