শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজের সঙ্গে ‘ভাইরাল’ দর্শনা, উঠল বিশ্রী অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৭৭ বার

লাস্যময়ী অভিনেত্রী পরীমণির প্রাক্তন স্বামী শরিফুল রাজ। প্রথমবার একসঙ্গে কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সিনেমার নাম ‘ওমর’। সম্প্রতি সিনেমাটির আইটেম গান মুক্তি পেয়েছে। নাম ‘ভাইরাল বেবি’। ওই গানেরই বিহাইন্ড দ্য সিন কিছু ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর আলোচনা। নেটিজেনদের একটা বড় অংশের মতে যে ভাবে রাজ দর্শনার সঙ্গে ব্যবহার করছেন তা একেবারেই অনভিপ্রেত।
একজন লিখেছেন, ছেলেটার চোখ বারবার দর্শনার বুকের ওপরে গিয়ে পড়ছে। উনি একজন পেশাদারের মতো ব্যবহার করছেন না। চোখকে সংযত করুন। আর একজন আবার টেনে এনেছেন দর্শনার স্বামী সৌরভের প্রসঙ্গ। তার প্রশ্ন, সৌরভদা কিছু বলছেন না? দর্শনা যদিও সেই সহ-অভিনেতার বিরুদ্ধে কোনও অভিযোগ আনেননি। বরং কাজটি করে উচ্ছ্বসিত তিনি।
গত ডিসেম্বরেই বিয়ে করেছেন দর্শনা। অভিনেতা সৌরভ দাস তার স্বামী। বিয়ে করবেন এই খবর আসার আগে থেকেই তাদের নিয়ে কম আলোচনা হয়নি। সৌরভের এর আগে এক সম্পর্ক ছিল, যিনিও পেশায় ছিলেন অভিনেত্রী।
সেই প্রসঙ্গও টেনে আনা হয়েছিল। তবু শহরের এক বিলাসবহুল জায়গায় ধুমধাম করে হয়েছিল এই জুটির বিয়ে। হাজির ছিলেন সকল তারকাই। আপাতত চুটিয়ে সংসার করছেন দুজনে। সমালোচনা, আলোচনা, ট্রোলিংকে সঙ্গে নিয়েই নিজেদের মতো ভালো আছেন এই দম্পতি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories