শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নতুন লুকে রাশমিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৭৭ বার

দেশের বক্স অফিসে ৩৫০ কোটির বেশি ব্যবসা করেছিল আল্লু আর রাশমিকা অভিনিত ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালে মুক্তি পাওয়া ছবিটির কাছে পিছিয়ে পড়েছিল অনেক সিনেমাই। শোনা যাচ্ছে, এ বছরই অগস্টে মুক্তি পেতে পারে ‘পুষ্পা: দ্য রুল’। তার আগে রাশমিকার একটি পোস্টার সামনে এনেছেন সিনেমা নির্মাতারা।
রাশমিকা মান্দানার জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন পোস্টারে শ্রীভল্লির নতুন লুক একেবারে অত্যাশ্চর্য। রাশমিকার এই লুকে তার অনুরাগীরাও খুব পছন্দ করবে বলেও সবার বিশ্বাস।
চলতি বছরের ১৫ অগস্ট মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। তার আগেই আল্লু অর্জুন ঘোষণা দিয়েছেন যে ‘পুষ্পা ৩’ ও আসবে।
পুষ্পা সিনেমায় একজন নিষ্পাপ মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। কিন্তু, পুষ্পা-২ তে রাশমিকার অবতার অন্যরকম হতে চলেছে। তার কটাক্ষ, রাগি চাহনি অন্যরকম। অনেকেই বলছে পুষ্পা-২ তে আল্লু অর্জুনকে টেক্কা দিতে পারেন রাশমিকা।
গত বছর এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা২’র প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে প্রায় হইচই পড়ে গিয়েছিল। এর আগে অভিনেতাকে এই রূপে কখনও দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। দ্বিতীয়বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories