শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চুপিসারে আংটিবদল, কবে অদিতি-সিদ্ধার্থের বিয়ে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার

অনেকটা চুপিসারে বাগদান সেরেছেন দক্ষীণি তারকাযুগল অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ। গত ২৭ মার্চ আংটিবদল করেন তারা। শুধু পরিবার ও আত্মীয়-পরিজনের উপস্থিতিতে ছোট করেই অনুষ্ঠান সারেন তারা।
আংটিবদল অনুষ্ঠান সম্পন্ন হয় তেলঙ্গানার রঙ্গনায়কস্বামী মন্দিরে।
যদিও রটে যায়, গোপনে বিয়ে সেরেছেন যুগল। এমন জল্পনা চলাকালীনই বাগ্‌দানের আনুষ্ঠানিক ঘোষণা করেন তারা। স্বাভাবিক ভাবেই এ বার প্রশ্ন, কবে সাত পাকে বাঁধা পড়ছেন এই যুগল।
সম্প্রতি এক অনুষ্ঠানে সিদ্ধার্থকে অদিতির সঙ্গে বিয়ের পরিকল্পনা জিজ্ঞেস করতেই জানান, তারা গোপনে বাগ্‌দান সেরেছেন এই বক্তব্যে আপত্তি রয়েছে।
সিদ্ধার্থের কথায়, আসলে যাদের আমরা নিমন্ত্রণ করিনি, তারাই বলছেন, লুকিয়ে বাগ্‌দান সেরেছি। কিন্তু, কিছু জিনিস মানুষ ব্যক্তিগত রাখে। আর বিয়ের তারিখ ইত্যাদি তো বড়দের বিষয়। এটা তো কোনও শুটিংয়ের দিন ঠিক করা নয়।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘মহা সমুদ্রম’-এর সেটে আলাপ হয় অদিতি ও সিদ্ধার্থের। ছবির সেট থেকেই তাদের বন্ধুত্ব, তারপর প্রেম। এটি অদিতি ও সিদ্ধার্থ, দু’জনেরই দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছোটবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। দীর্ঘস্থায়ী হয়নি সেই বিয়ে। তিন বছরের মধ্যেই ভেঙে যায় সম্পর্ক। ২০০৭ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় সিদ্ধার্থের। অদিতির গল্পও খানিকটা একই রকমের। মাত্র ২১ বছরেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে বিয়ে হয় অদিতির। তবে চার বছর পর বিয়ে ভাঙে নায়িকারও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories