শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিলাসবহুল গাড়ি কিনলেন কঙ্গনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার

কিছু দিন পরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতের লোকসভা নির্বাচন। এবারের নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত।
২৪ মার্চ বিজেপি লোকসভা নির্বাচনে দলের মনোনীত প্রতিনিধিদের পঞ্চম তালিকা প্রকাশ করে। এ তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের। এ অভিনেত্রী হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর থেকে আলোচনায় রয়েছেন কঙ্গনা। এবার বিলাসবহুল নতুন গাড়ি কিনে আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী। তার সাদা রঙের নতুন গাড়ির ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।
ইন্ডিয়া টিভির তথ্য অনুসারে, নতুন গাড়ি করে সেলুনে এসেছিলেন কঙ্গনা রাণৌত। গাড়ির রঙের সঙ্গে সাদা রঙের পোশাকে দেখা যায় তাকে। মার্সিডিজ মেবিচ ব্র্যান্ডের গাড়ি কিনেছেন এই অভিনেত্রী। তবে গাড়িটির সঠিক মডেল জানা যায়নি।
কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।
‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories