শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঈদের ছুটিতে যেখানে উড়াল দিলেন মিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৭২ বার

আর মাত্র কয়েক দিন পরেই ঈদুল ফিতর। ইতোমধ্যেই ঈদের নানান আয়োজনে মেতে উঠেছেন মুসলিমরা। শুধু তারাই নন, ঈদ উৎসবে মেতে উঠেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও। প্রতি বছরের মতো এবারও ঈদে ছুটি কাটাতে স্বামী ও পরিবার নিয়ে উড়াল দিয়েছেন বিদেশে।
তবে স্বামী ও পরিবারকে নিয়ে কোথায় উড়াল দিয়েছেন মিম? সে ব্যাপারে আগ্রহের শেষ নেই অভিনেত্রীর ভক্তদের। রীতিমতো তাদের মনে তৈরি হয়েছে রহস্যের জাল।
জানা গেছে, পরিবার নিয়ে এবারের ঈদের ছুটি কাটাতে সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন মিম। সেখানে এক সপ্তাহ থাকবেন এই অভিনেত্রী। ঈদের সময়টা একান্তে নিজেদের মতো করে কাটাতেই দেশটিতে গিয়েছেন বলে জানিয়েছেন মিম।
এ প্রসঙ্গে মিম বলেন, মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। আমার মা-বাবাই আমার পুরো পৃথিবী। তাই তারা যখন যেখানে ঘুরেত যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন চেষ্টা করি সেখানে নিয়ে যেতে। এবার মায়ের ইচ্ছা হয়েছে সিঙ্গাপুরে যাবার, তাই সবাই মিলে সেখানেই যাচ্ছি।
প্রসঙ্গত, ১৫ এপ্রিল স্বামী ও পরিবার নিয়ে দেশে ফিরবেন মিম। অভিনেত্রী জানান, ইতোমধ্যে ঈদ উপলক্ষে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। পাশাপাশি আরও দুটি বিজ্ঞাপন ঈদে প্রচারে আসার কথা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories