শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১১ বছর বয়সেই বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভাঙে দিলজিতের, কেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বার

ভারতের জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। পঞ্জাবি গান গেয়ে প্রথম নজরে আসেন এই গায়ক। ২০০২ সালে ‘দিল’ অ্যালবাম দিয়ে শুরু দিলজিতের সুরের সফর। পরে অভিনয়ের জগতেও পা রাখেন তিনি।
এই সফল গায়কের বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় ছোট বয়সেই। তিনি ঘর ছাড়েন মাত্র ১১ বছর বয়সেই।
১৯৮৪ সালে পঞ্জাবে দোসাঞ্জ কালনা গ্রামে জন্ম দিলজিতের। বর্তমানে তার বয়স ৪০ ছুঁইছুঁই। গানের পাশপাশি অভিনয় ক্যারিয়ারও চলছে পাল্লা দিয়ে। কিন্তু মাত্র ১১ বছর বয়সে নিজের গ্রাম ছেড়ে চলে আসেন লুধিয়ানায়। পড়াশোনা করেন কি না সেই খোঁজটুকু নেয়নি তার বাবা-মা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দিলজিৎ বলেন, আমার তখন ১১ বছর বয়স। বাড়ি ছেড়ে আমার মামার বাড়ি চলে আসি। মা একবার শুধু বলেছিল ওকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে। ব্যস, আমার মা-বাবাও ছেড়ে দিল।
গায়ক জানান, তার বাবা খুবই সহজ-সরল মানুষ ছিলেন। তারা কখনও জিজ্ঞেসও করেননি কোথায় আছেন তিনি। আদৌ স্কুলে পড়েন কি না! তবে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে শুরু করে পরিবারের সঙ্গে। এখন একাই থাকেন তিনি।
বলিউডে দিলজিতের হাতেখড়ি ‘উড়তা পঞ্জাব’ ছবির মাধ্যমে। এরপর ‘ফিলৌরি’, ‘সুরমা’র মতো ছবিতেও কাজ করেন দিলজিৎ। তবে তার গানে এখন বুঁদ গোটা ভারত। এমনকী আম্বানিদের বাড়ির বিয়েতে আসর জমান এই পঞ্জাবি গায়ক। বিট্রিশ পপ তারকা এড শেরন মুম্বাইতে অনুষ্ঠানে এসে দিলজিতের সঙ্গে তার গাওয়া ‘তেরা নি ম্যায় লভর’ গানটি গান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories