শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫ বছরের জন্য নিষিদ্ধ উসমান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৭৯ বার

জন্ম পাকিস্তানে হলে ২৮ বছর বয়সী উসমান খান সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছিলেন। সেই আমিরাতের ক্রিকেট বোর্ড (ইসিবি) উসমানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উসমানের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। জানানো হয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উসমান বর্তমানে ইসিবির দেওয়া সুবিধা গ্রহণ করেছেন। কিন্তু আমিরাতের হয়ে খেলা নিয়ে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি ইসিবির হয়ে খেলতে চান না। আর খেলার জন্য যে প্রক্রিয়া মেনে চলতে হবে, সেটি তিনি শেষ করেননি।
এ বছর ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আমিরাতের স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলেছিলেন উসমান। এখন নিষেধাজ্ঞার কারণে দেশটির জাতীয় দলসহ আগামী ৫ বছর কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
সম্প্রতি পাকিস্তানের জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছিল উসমানকে। ইসিবির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তিনি পাকিস্তানের ডাকে সাড়া দেন। দেশটির ফিটনেস ক্যাম্পেও যোগ দেন। তখন থেকেই ইসিবি তদন্তে নামে। তদন্ত শেষে নিষেধাজ্ঞার ঘোষণা দিল আমিরাতের ক্রিকেট বোর্ড। যদিও উসমান দাবি করেছেন, তিনি চুক্তি লঙ্ঘন করেননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories