শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাকে থাপড়াতে চাইলেন পরীমণি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৭৯ বার

বেশ কিছুদিন ধরেই একটি ভিডিওকে কেন্দ্র করে করে দ্বন্দ্বে জড়ান শবনম বুবলী ও পরীমণি। চলতি বছরের মার্চে ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন বুবলী। পরবর্তীতে ভিডিওটির থিম কপি করেছেন বলে অভিযোগ তোলেন পরীমণি। মূলত এরপরই শুরু হয় তাদের দ্বন্দ্ব।
তবে এখনও শেষ হয়নি এই দ্বন্দ্ব। বুবলী-পরীমণির ফেসবুকে পাল্টা স্ট্যাটাস দেওয়ার মাঝে হঠাৎই নির্মাতা চয়নিকা চৌধুরী জানান বুবলী বেয়াদব নন। আর এতেই ক্ষিপ্ত হয়ে আরেকটি স্ট্যাটাসে পরীমণি জানান, শত্রুর সঙ্গে বন্ধুত্ব করা ব্যক্তির সঙ্গে আর সম্পর্ক রাখবেন না। এরপরই চর্চায় উঠে আসে নির্মাতা চয়নিকা চৌধুরীর নাম।
দুজনের ভার্চ্যুয়াল এই দ্বন্দ্বের মাঝেই কলকাতার একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে আলাপকালে এই দ্বন্দ্বের ব্যাপারেও কথা বলেন। সেই রেশ কাটিয়ে না উঠতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের মন্তব্য করলেন এই নায়িকা। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন পরীমণি। যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি।
শুক্রবার বিকেলে ফেসবুকে পরীমণি লিখেছেন— ‘আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা। গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দেয় কেন বিদেশ বসে? সামনে আসতে বলেন। আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন। দল পাকায়েন না এতো।
পরীমণির ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট
আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি। আপনি বলি। কারণ আমি সভ্য, তাই। আপনার বোন আর আপনার মতো তুই-তোকারি গালিগালাজ তো করি নাই। সামনে পরলে এবার থাপড়ায়ে দিবনে তাইলে। বেয়াদবি না করেই এত কথা আপনার আমাকে নিয়ে? এবার এটা করলে কি যায় আসে আর।’
এদিকে স্ট্যাটাসে পরীমণি কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনরা ধারণা করছেন হয়তো বুবলীর বড় বোন সংগীতশিল্পী নাজনীন মিমিকেই ইঙ্গিত করেছেন পরীমণি।
কারণ গেল ফেব্রুয়ারিতেই ফেসবুকে লাইভে এসে শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে ‘টোকাই’সহ অসংখ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। ওই সময় বিষয়টি নিয়ে বেশ চর্চা হয়েছিল নেটদুনিয়ায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories