বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

কঙ্গনা-আলিয়া বিতর্কে মুখ খুললেন রণদীপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৭৩ বার

রাজনীতিতে পা দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভারতের হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি প্রার্থী হিসাবে রাজনীতিতে নেমেছেন এই অভিনেত্রী। এদিকে বলিপাড়ায় কঙ্গনা-আলিয়া ভাটের বাগ্‌বিতণ্ডা চর্চিত ঘটনা। এবার রণে যোগ দিলেন অভিনেতা রণদীপ হুডা।
আজ থেকে প্রায় চার বছর আগে একটি সমীক্ষায় সেরা অভিনেত্রীর শিরোপার জন্য মুখোমুখি আসে দু’টি নাম, আলিয়া ও কঙ্গনা।
‘গাল্লি বয়’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে আলিয়ার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। বক্স অফিসেও সাফল্য ছিল বেনজির। অন্যদিকে, কঙ্গনা অভিনীত ‘মণিকর্ণিকা’ ছবি বিতর্কের স্ফুলিঙ্গ তৈরি করলেও বক্স অফিসে উতরে যায়।
সমীক্ষায় কঙ্গনার খাতে ৩৭ শতাংশ ভোট মেলে, আলিয়ার খাতে ৩৩ শতাংশ। জয় নিয়ে প্রশ্ন করা হলে অসন্তোষ প্রকাশ করেন কঙ্গনা। কেন তাকে আলিয়ার মতো মধ্যমানের অভিনেত্রীর সঙ্গে তুলনা করা হল, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে রণদীপ বলেন, ‘একজন সহ-অভিনেতা বা সহকর্মীকে এভাবে আক্রমণ করা খুবই অপ্রীতিকর ঘটনা। শুধুমাত্র নিজের না পাওয়ার কারণে, যদিও আমি মনে করি আপনি অনেক কিছু পেয়েছেন ইন্ডাস্ট্রি থেকে। ‘
অভিনেতা আরও যোগ করলেন, ‘আমার মনে হয়েছে এ ক্ষেত্রে আলিয়ার পাশে দাঁড়ানো উচিত। তাই আমি সেটাই করেছি। আমার মনে হয়, আলিয়া সব সময় চেষ্টা করে। ‘
রণদীপের কথায়, কঙ্গনা প্রতিবার অন্যায়ভাবে আলিয়াকে আক্রমণ করে থাকেন। তবে ঘটনা নিয়ে আলিয়া ভট্টের মুখে কুলুপ। পুরো বিষয়টিকে উপেক্ষা করাই সমীচীন মনে হয়েছে অভিনেত্রীর।
অতীতেও কঙ্গনা-আলিয়া বিতর্কের সাক্ষী থেকেছে বলিউড। একটা সময় কঙ্গনা দাবি করেছিলেন, রণবীর তাকে ধাওয়া করেন। তার বাড়ি ও ছাদে রীতিমতো নজরদারি চালান ঋষি কাপুরের পুত্র। তবে অনুরাগীরা এই ঘটনা বিশ্বাস করেননি। রণবীরের নাম না করে কঙ্গনা আরও বলেন, এক জন ‘ক্যাসানোভা’ কোনও আমন্ত্রণ ছাড়াই তার দোরগোড়ায় পৌঁছে যান এবং জোর করেন। তবে সেই ব্যক্তির যা বর্ণনা দেন তাতে স্পষ্ট হয়ে যায় রণবীরকে নিয়েই কথা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories