রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

টিকটকার বলায় শিশুশিল্পী লুবাবার ওপর ক্ষেপলেন দিশামনির মা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৭৭ বার

সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে অল্প কয়েকদিনেই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে এই অল্প সময়ে সোশ্যালে নেটিজেনদের কটাক্ষেরও শিকার হয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকার দেয়ার পর ফের সমালোচনার মুখে পড়লেন এই শিশুশিল্পী।
সোশ্যালে ছড়িয়ে পড়া একটি সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা যায়, তার কাছে শিশুশিল্পী দিশামনির প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হলে লুবাবা তাকে চিনতে পারেন না। এরপর দিশামনি সম্পর্কে জানতে চাইলে তাকে একপর্যায়ে টিকটকার বলে দাবি করেন লুবাবা।
শিশুশিল্পী লুবাবার সেই মন্তব্য অবশ্য নজর এড়ায়নি আরেক শিশুশিল্পী দিশামনির মা রিমা ইসমোথ ডেইজির। ফলে এ নিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে ক্ষোভ ঝেড়েছেন ডেইজি।
২৪ মার্চ নিজের ফেসবুকে এ ব্যাপারে দিশামনির মা ডেইজি লিখেছেন, ‘একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল লুবাবা কেন্দে দিয়েছি যে বলল, এটা নিয়ে কি বলবা? দিশা বলেছে আমরা ছোটো মানুষ, আমাদের ভুল হতেই পারে, এটা এত বড় করে দেখার কিছু নেই।’
‘সেকেন্ড একটা নাটকে দিশাকে ডায়ালগ দিয়েছিল কেন্দে দিয়েছি, সেখানে দিশা ডায়ালগ দেয়নি এবং এটা নিয়ে ডিরেক্টরের সঙ্গে আমার ক্যাচাল। কারণ দিনশেষে তারা কো-আর্টিস্ট। দিশা শিশুশিল্পী, আর্টিস্ট ইকোরিটির মেম্বার। সে দুই শতাধিক নাটক, মুভি, বিজ্ঞাপন, তিন বছর বয়স থেকে কাজ করে শিশুশিল্পী হিসেবে।’
ডেইজি লিখেছেন, ‘এই মেয়ে ইন্টারভিউতে দিশাকে চিনে না, দিশা টিকটকার। আমি জানতে চাই, এই মেয়ের ঝুড়িতে কয়টা নাটক, মুভি, সিনেমা আছে? দিশার সঙ্গে অনেক আগে থেকে পরিচয়, একসঙ্গে শুটিংও করেছে বিজ্ঞাপনে। মিটও হয়েছে। সে ভালো করেই দিশাকে জানে।’
সবশেষ তিনি লিখেছেন, ‘যাইহোক কাউকে ছোটো করে কেউ উপড়ে উঠতে পারে না। পারিবারিক শিক্ষাটা আসল। ভাইরাল রানুমন্ডল, কাঁচা বাদামওয়ালাও হয়েছে, কিন্তু ভাইরাল এক জিনিস, জনপ্রিয়তা আরেক জিনিস। দিশা সবার ভালোবাসার, তাকে সবাই ভালোবাসে। দিশা বাংলাদেশের ১ নম্বর জনপ্রিয় শিশুশিল্পী, যাকে কোটি মানুষ ভালোবাসে।’
প্রসঙ্গত, লুবাবা হচ্ছেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। দাদার হাত ধরে শোবিজে ডেবিউ হয়েছে তার। সে বর্তমানে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী। বিভিন্ন নাটক ও শর্টফিল্মে কাজ করতে দেখা গেছে তাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories