শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গুরুতর আহত কোয়েল মল্লিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৮৯ বার

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক গুরুতর আহত হয়েছেন। ‘মিতিন মাসি’ সিরিজের শুটিং করতে গিয়ে আহত হন এই অভিনেত্রী। হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে, রোবাবার নেপালগঞ্জে ‘মিতিন মাসি’ সিরিজের নতুন সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হন কোয়েল মল্লিক। হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করে দেন।
অন্য একটি ভারতীয় গণমাধ্যমে পরিচালক অরিন্দম শীল জানান, ঘটনা ঘটার পর এতটাই ব্যথা ছিল যে, কোয়েল হাত নাড়াতে পারছিল না। তখনই সন্দেহ হয়েছিল কোয়েলের হাত ভেঙেছে। এক্সরে রিপোর্ট আসার পর দেখা গেলো, প্রাথমিক সন্দেহ সঠিক। হাতের হাড় ভেঙে গেছে কোয়েল মল্লিকের।
আপাতত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কোয়েল মল্লিক। অভিনেত্রী জানিয়েছেন, বিকাশ কাপুরের চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।
২০১৯ সালে মুক্তি পায় ‘মিতিন মাসি’। মুক্তি পায় এ সিরিজের দ্বিতীয় পার্ট ‘জঙ্গলে মিতিন মাসি’। এবার নির্মিত হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’।
সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন এই সিরিজ। মিতিন মাসি চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, অনসূয়া মজুমদার প্রমুখ। এটি পরিচালনা করছেন অরিন্দম শীল। প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। কলকাতাসহ নেপালগঞ্জের বিভিন্ন জায়গায় দৃশ্যধারণের কাজ হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories