শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইফতার খাইয়ে আমার বদনাম করছেন তারা : নিপুণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১০৯ বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল। ফলে নির্বাচনী প্রচারণা এবং প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতোমধ্যে নিজেদের প্যানেল ঘোষণা করেছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। এফডিসিতে প্রতিদিনই শিল্পী ও কলাকুশলীদের ইফতার করাচ্ছেন তারা। তবে অভিনেত্রীর দাবি ইফতার খাইয়ে নাকি তার নামে বদনাম করছে প্রতিপক্ষ।
অন্যদিকে মিশা-ডিপজলের বিপরীতে মাহমুদ কলিকে সভাপতি করে সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছেন চিত্রনায়িকা নিপুণ।
নিপুণ বলেন, নির্বাচন করতে গিয়ে এখন পর্যন্ত আমার গিবত গাওয়া ছাড়া অন্য কোনো বাধা পাইনি। এখন আমি দেখছি ইফতার খাইয়ে খাইয়ে আমার বদনাম করা হচ্ছে। কিন্তু এটাই বুঝতে পারছি না কেনই বা ইফতার খাওয়াচ্ছেন, আর কেনই বা আমার বদনাম করছেন তারা?
আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্যানেল ঘোষণা করে চিত্রনায়িকা বলেন, যারা আজীবন সদস্য তারা নির্বাচন করতে পারবে না, এই নিয়মটা আছে। তবে নিয়মটা হলো, যিনি নির্বাচন করবেন তাকে আজীবন সদস্যপদ বাতিল চেয়ে আবেদন করতে হবে এবং চাঁদা পরিশোধ করতে হয়। আমার সভাপতি প্রার্থী সেই নিয়মগুলো পালন করেছেন।
তিনি আরও বলেন, এফডিসির জন্য পুরা বিশ্ব আমাকে চেনে। আমি অনেক কিছু পেয়েছি। আমার মনে কোনো আক্ষেপ নেই। আমার কাছে মনে হয় এই নির্বাচনটা করা আমার খুব দরকার। কারণ, শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories