শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ছেলেকে তার জন্মদিনে গাড়ি উপহার দিলেন মাহি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৯১ বার

ঢাকাই চলচ্চিত্রের আলোচনার শীর্ষে থাকা নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে স্বামীর কাছ থেকে নিয়েছেন ডিভোর্স। বৃহস্পতিবার মাহির একমাত্র ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশের জন্মদিন ছিল।
ছেলের এই বিশেষ দিনে অভূতপূর্ব এক উপহার দিয়েছেন মাহি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা মাহির এক ভিডিওতে দেখা গেছে, নিজের ছেলের জন্য লাল রঙের একটি গাড়ি কিনেছেন মাহি। ক্যাপশনে মাহি লিখেছেন, আমার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি। আর ভিডিওতে মা-ছেলে দু’জনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।
এই দিন সাবেক স্বামী রকিব সরকারও উপস্থিত ছিলেন মাহি ও তার ছেলের সাথে। বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে তাদের।
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল এটি। দাম্পত্য জীবনের দুই বছরে তাদের সংসারে পুত্রসন্তান আসে। কিন্তু সেই ছেলের এক বছর পূর্ণ না হতেই ১৬ ফেব্রুয়ারি রাতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই বিচ্ছেদের কথা আনুষ্ঠানিকভাবে জানান মাহি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories