শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অভিনেতা রুমি ক্যানসার আক্রান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৮৩ বার

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ওয়ালিউল হক রুমি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে তাকে।
শুক্রবার রুমির পারিবারিক সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ঘরে তিনি কোলন ক্যানসারে আক্রান্ত। ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হলেও এখন তিনি দেশে চিকিৎসা নিচ্ছেন।
সুস্থতার জন্য তিনি সবার নিকট দোয়া চেয়েছেন। ক্যানসার জয় করে কাজে ফেরার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশিরভাগ অভিনয় করে থাকেন তিনি। ১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন রুমি। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।
রুমি অভিনীত আরও কিছু উল্লেখযোগ্য নাটক হলো- ‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories