শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রামের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি শুরু করেছেন রণবীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৯১ বার

‘অ্যানিমেল’ সিনেমার তুমুল সাফল্যের পর ‘রামায়ণ’ সিনেমাতে রামের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন রণবীর কাপুর। সম্প্রতি রণবীরের ফিটনেস কোচ অভিনেতার একটি ছবি সামাজিক একটি মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে রণবীরকে জিমে ‘শীর্ষাসন’ করতে দেখা যায়।
রাম চরিত্রের জন্য অভিনেতা যে জিমে এখন অনেকটা সময় কাটাচ্ছেন, তা এক প্রকার স্পষ্ট।
অন্য দিকে রণবীরের ফ্যান ক্লাবের পক্ষ থেকে নেটদুনিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক জন ব্যক্তির কাঁধে হাত দিয়ে রণবীর ছবি তুলেছেন। ভক্তদের দাবি, ওই ব্যক্তি রণবীরের তিরন্দাজি প্রশিক্ষক। রাম চরিত্রের জন্যই তিরন্দাজি শিখবেন এই অভিনেতা।
সানি দেওল, সাই পল্লবী, যশ, রাকুল প্রীত সিংয়ের মতো এক ঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে ‘রামায়ণ’ সিনেমা। সিনেমাতে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন হিন্দি ছোট পর্দার জনপ্রিয় মুখ রবি দুবে।
নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমা নিয়ে নানা সময়ে উঠেছে এসেছে নানা চিত্র। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট সব দিক থেকে অন্য অনেক সিনেমাকেই রামায়ণ ছাপিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। মুম্বাই এবং লন্ডন মিলিয়ে মোট ১২০ দিন শুটিং চলবে এই সিনেমার।
উল্লেখ্য, ‘রামায়ণ’ প্রেক্ষাপটে তৈরি দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে হয়েছিল তুমুল সমালোচনা। সেখানে রামের চরিত্র পালন করেছিলেন প্রভাস। তবে রণবীরকে রামের চরিত্রে দেখতে ভক্তদের বড় একটা অংশ মুখিয়ে রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories