শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৯১ বার

হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের শুভ জন্মদিন শুক্রবার। জীবনের ৩৩ বসন্ত পেরিয়ে ৩৪ পা রাখলেন তিনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেক নাটক, টেলিফিল্ম ও সিনেমা উপহার দিয়েছেন সিয়াম। বিজ্ঞাপনেও বিচরণ রয়েছে তার। বর্তমান প্রজন্মের সফল নায়কদের একজন তিনি। শুধু অভিনয় নয়, ব্যক্তিত্বের জন্যও বেশ জনপ্রিয় সিয়াম।
১৯৯০ সালের আজকের এই দিনেই ঢাকায় জন্মগ্রহণ করেন সিয়াম। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। বাবা-মায়ের একমাত্র সন্তান তিনি। যুক্তরাজ্যে নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশোনা সম্পন্ন করেন সিয়াম।
২০১৩ সালে একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন সিয়াম। পরে ২০১৪ সালে ‘ভালোবাসা ১০১’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় জীবন শুরু করেন তিনি। প্রথম নাটকেই দর্শকদের নজর কাড়েন এই অভিনেতা।
বর্তমানে বড় পর্দায় চুটিয়ে কাজ করছেন সিয়াম। মাত্র কয়েকটি সিনেমা করেই নিজের অভিনয়ের নৈপুণ্যতায় দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন এই তারকা। ২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমায় অভিষেক হয় তার।
প্রথম সিনেমা ‘পোড়ামন টু’ মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন সিয়াম। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। একে একে উপহার দিয়েছেন বেশ কয়েকটি হিট সিনেমা।
তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ সানসিল্ক আরটিভি স্টার অ্যাওয়ার্ড, বাচসাস পুরস্কার, ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে সিয়ামের ঝুলিতে।
সিয়ামের উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘দহন’, ‘বিশ্বসুন্দরী’, ‘শান’, ‘দামাল’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘অন্তর্জাল’, ‘পাপ পুণ্য’সহ আরও অনেক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories