শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কপিলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা জানালেন সুনীল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৮৩ বার

অস্ট্রেলিয়ায় এক শো শেষ করে মুম্বাইয়ে ফেরার পথে বিমানেই মদ্যপ অবস্থায় সুনীল গ্রোভারকে মারধর করেন কপিল শর্মা—এমনই অভিযোগ ছিল সুনীলের। সেই ঘটনায় কপিলের শো ছেড়েছিলেন এই কমেডিয়ান। তিক্ততা মিটিয়ে আবারও কপিলের শোয়ে ফিরছেন তিনি। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৩০ মার্চ থেকে শুরু হচ্ছে তাঁদের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এর আগে সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন সুনীল। তাঁর দাবি, কপিলের সঙ্গে তাঁর ঝামেলা ছিল ‘পাবলিসিটি স্টান্ট’।
কপিল শর্মার শোর জনপ্রিয় চরিত্র গুত্তি ও ডা. মাশুর গুলাটি হিসেবেই জনপ্রিয় হয়ে ওঠেন সুনীল গ্রোভার। তবে ২০১৮ সালে কপিল-সুনীলের দ্বন্দ্বের খবর সবখানে ছড়িয়ে পড়ে। এরপর ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে বের হয়ে যান সুনীল। আর আস্তে আস্তে অনুষ্ঠানটির জনপ্রিয়তা কমতে থাকে। ছয় বছর পর আবারও কপিলের শোয়ে ‘গুত্তি’র রূপে ফিরছেন সুনীল।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ শুরুর আগে সংবাদ সম্মেলনে কপিল-সুনীলের ঝামেলার প্রসঙ্গ ওঠে। আর তখনই ঝামেলার বিষয়টি খোলাসা করেন সুনীল।
সুনীল গ্রোভার বলেন, ‘আসলে আমরা ফ্লাইটে বসে ছিলাম। তারপর শুনলাম ভারতে নেটফ্লিক্স আসছে। তাই ভাবলাম এমন ভালো কোনো পাবলিসিটি স্টান্ট করাই যায়।’ রসিকতা করেই এ কথা বলেন সুনীল। আর তাতেই হাসির রোল ওঠে।
এরপরে কপিল জানান, তাঁরা দুজনেই অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। সে কারণেই এত দিন একসঙ্গে কাজ করা হয়নি। সুনীল তখন জানান, কপিলের শোয়ে প্রত্যাবর্তন তাঁর কাছে ঘরে ফেরার মতো।
প্রসঙ্গত, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র প্রথম অ্যাপিসোডের অতিথি রণবীর কাপুর, নীতু কাপুর ও ঋদ্ধিমা কাপুর। সেই প্রোমো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories