শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিউইয়র্কের টাইমস স্কয়ারে শাকিব খানের জন্মদিন পালন ভক্তের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৯৫ বার

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন আজ। দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার দর্শকদের মন জয় করে চলেছেন এ অভিনেতা। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। জন্মদিন উপলক্ষে শাকিবের মুক্তি প্রতীক্ষিত সিনেমার ঝলক সামনে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। ‘তুফান’ এর পোস্টারের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে আসছে ঈদে মুক্তি প্রতীক্ষিত রাজকুমার সিনেমার প্রথম গান।
এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস স্কয়ারে শাকিবের জন্মদিন পালন করেছেন একদল ভক্ত। টাইমস স্কয়ারে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়ে কেটেছেন কেক।
ফারাজানা নামে সে ভক্ত ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন গ্লোবাল স্টার শাকিব খান। একজন শাকিবিয়ান হিসেবে আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে। আমার দেশের সুপারস্টারের শুভ জন্মদিন আজ বর্হি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর নিউইয়র্ক টাইমস স্কয়ারে পালন করলাম। এরপর বিশ্বাস রাখি আরও বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে প্রিয় নায়ক শাকিব খান কে উপস্থাপন করব।
উল্লেখ্য, ১৯৭৯ সালে গোপালগঞ্জে তাঁর জন্ম। শৈশব কৈশোর কাটিয়েছেন নারায়ণগঞ্জে। তাঁর মুক্তি পাওয়া প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ (১৯৯৯)। পঁচিশ বছরের অভিনয়জীবনে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এ অভিনেতা কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories