শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বর্ষা-অনন্ত জলিলের বাসায় তারার মেলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৯১ বার

ঢালিউড জগতে অনন্ত জলিলকে কম বেশি সবাই পছন্দ করেন। অভিনয়ের বাইরেও তারকাদের নিয়ে যে কোনো উদ্যেগে, কর্মকাণ্ডে পাশে থাকেন তিনি। যে কারণে অনন্তের ডাকে ছুটে আসেন সহশিল্পীরা।
শনিবার পারিবারিক মিলনমেলার আয়োজন করেছিলেন অনন্ত জলিল। যেখানে স্ত্রীদের নিয়ে হাজির ছিলেন ঢাকাই সিনেমার নায়কেরা।
এদিন অনন্ত জলিল-বর্ষার বাড়িতে ইফতারের আয়োজন করা হয়েছিল। যেখানে পরিবার নিয়ে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন, মামনুন ইমন, জয় চৌধুরী, জিয়াউল রোশান, শিপন মিত্র, সাঞ্জু জন ও আমান রেজা।
এ বিষয়ে নায়ক জয় চৌধুরী বলেন, ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের শুটিং চলছিল খুলনায়। তার ফাঁকে দুদিনের ছুটি পেয়ে ঢাকায় এসেছিলাম আমরা। সেখান থেকেই সকলে মিলে ইফতার আয়োজনের পরিকল্পনা। অনন্ত ভাই বললেন, তার বাসাতেই আয়োজনটা হোক। সেই পরিকল্পনা
এই নায়ক আরও বলেন, এই উদ্যোগটা মূলত অনন্ত ভাইয়েরই ছিল। আমরা বলব হিরোরা চাইলে একসঙ্গে থাকতে পারে, একসঙ্গে কাজ করতে পারে।’
প্রসঙ্গত, একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প থেকেই নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। যেখানে এই ৮ জন নায়ককেই অভিনয় করতে দেখা যাবে বিভিন্ন চরিত্রে।
সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতীয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাকসহ অনেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories