শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ব্যাড নিউজ’ ছবিতে একসঙ্গে তৃপ্তি-ভিকি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৭৭ বার

বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন ভিকি কৌশল। অন্যদিকে ‘অ্যানিমেল’ ছবির বদৌলতে তৃপ্তি দিমরি এখন চর্চায় রয়েছেন। এই দুইজনকে এবার একসঙ্গে দেখা যাবে ‘ব্যাড নিউজ’ ছবিতে। মূলত ‘গুড নিউজ’ ছবির সুপারহিটের পর এবার আসতে চলেছে এর সিক্যুয়েল ‘ব্যাড নিউজ’।
সোমবার এই ছবিকে ‘ফ্র্যাঞ্চাইজি’ হিসেবে ঘোষণা করলেন নির্মাতারা।
২০১৯ সালে করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ মুক্তি পায়। এতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আডবাণীসহ অনেকে। তবে ‘ব্যাড নিউজ’ থাকছেন সব নতুন মুখ। এই ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি।
এছাড়া ‘গুড নিউজ’-এ ছিলেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী তথা অভিনেতা দিলজিৎ। এবার থাকছেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী অমরিন্দরপাল ভির্ক ওরফে অ্যামি ভির্ক। ছবিটি পরিচালনা করবেন আনন্দ তিওয়ারি।
এই মুহূর্তে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং শুরু করেছেন তৃপ্তি। অন্যদিকে, ‘ছাওয়া’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিকি। নির্মাতারা জানিয়েছেন ‘ব্যাড নিউজ’ আগামী জুলাই মাসে মুক্তি পাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories