শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফের নির্বাচনের মাঠে নায়িকা পলি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৬৯ বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যেনো আলোচনা ও উন্মাদনা শেষ নেই। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে শিল্পীদের মাঝে উত্তেজনা। ইতোমধ্যেই নতুন-পুরোনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলেছেন। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে নির্বাচনের নতুন তারিখ।
এবারের শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়িকা পলি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে মাহমুদ কলি-নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছি। অনেকগুলো সিনেমা করেছি। সিনিয়র শিল্পী হিসেবে দারুণ অভিজ্ঞতা আছে। তাছাড়া ফিল্ম ক্লাব নির্বাচনে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করছি। বিগত অভিজ্ঞতা এ নির্বাচনে কাজে লাগানো যাবে।
গত নির্বাচন থেকে বেশ চর্চায় শিল্পী সমিতি। এই অস্থির সময়ে নির্বাচনে আসার সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? উত্তরে পলি বলেন, যে কোনো নির্বাচনে তর্ক-বিতর্ক থাকবেই। আলোচনা না হলে জমে না। এগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। আশা রাখছি, এবার সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে। যেহেতু আমি সদস্য পদে নির্বাচন করছি জয়ী হলে নির্বাচিত কমিটির সঙ্গে সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করব।
এর আগে পলি দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন।
খুলনার মেয়ে পলি ২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে। এর পর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories