শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পরিবার পাশে নেই অভিনেত্রীর, হাসপাতালের বিল মেটালেন ড্রাইভার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮১ বার

গুরুতর অসুস্থ টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। কিন্তু পাশে পেলেন না পরিবারের কাউকে। ধার করে হাসপাতালের বিল মেটালেন তার গাড়ি চালক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কদিন ধরে অসুস্থ বাসন্তী চট্টোপাধ্যায়। চিকিৎসাধীন আছেন আইসিইউতে। কোমায় চলে গিয়েছিলেন অভিনেত্রী। একটি কিডনি অকেজো হয়ে গেছে তার। এই অবস্থায় বাসন্তী পাশে পাননি তার ছেলেমেয়েদের।
বিষয়টি নিয়ে বাসন্তীর গাড়িচালক মলয় চাকী জানান, এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। তখন হাসপাতালের বিল হয়েছিল ২ লাখ টাকা মতো। বন্ধু-বান্ধবের থেকে টাকা ধার করে হাসপাতালের বিল মিটিয়ে ছিলাম। তবে বাসন্তী দেবী হাসপাতাল থেকে ফিরে সব ধার শোধ করেছিলেন।
গাড়িচালক আরও জানান, প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার সময় বাড়ি থেকে একমাত্র জামাই একদিন দেখা করতে এসেছিলেন। একদিন এসেছিলেন পুত্র ও পুত্রবধূ। তবে এবার আর কাউকে পাশে পাননি অভিনেত্রী। শেষে গাড়ি চালক মলয় তাকে হাসপাতালে ভর্তি করান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories