শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সভাপতি খুঁজে পেলেন অভিনেত্রী নিপুণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭৯ বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। এ নির্বাচন ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকে ইতোমধ্যে প্যানেল গোছানোর কাজও শুরু করেছেন। তবে শুরু থেকে খবর ছিল সভাপতি খুঁজে পাচ্ছেন না বর্তমান প্যানেলের সাধারণ সম্পাদকের চেয়ারে থাকা চিত্রনায়িকা নিপুণ।
এতদিন সভাপতি খুঁজে না পাওয়ার কারণে পূর্ণাঙ্গ প্যানেল গোছানো নিয়ে কিছুটা জটিলতা ছিল তার। এবার সেই জটিলতা কাটল এ নায়িকার। সভাপতি খুঁজে পেয়েছেন। আর সেই ব্যক্তি হচ্ছেন নায়ক মাহমুদ কলি। রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন চিত্রনায়িকা নিপুণ।
মাহমুদ কলি ঢাকাই সিনেমার সোনালি দিনের একসময়ের জনপ্রিয় অভিনেতা। দীর্ঘসময় রূপালী পর্দায় দর্শক মাতিয়েছেন তিনি। সুন্দর মুখ, সুঠাম লম্বা দেহ, স্টাইলিশ চুল―সবমিলে অন্যসব নায়কদের থেকে দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা ছিল তার। বিশেষ করে বিদেশে মনোরম লোকেশনে নায়ক হিসেবে খুবই সুনাম ছিল এ অভিনেতার।
এর আগে দুই দফা করে চলচ্চিত্র সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মাহমু কলি। মাঝে দীর্ঘদিন দেখা না মিললেও ফের সমিতির নির্বাচনে দেখা যাবে তাকে।
প্রসঙ্গত, মাহমুদ কলি ছিলেন আশি ও নব্বই দশকের নায়ক। পারিবারিক নাম মাহমুদুর রহমান উসমানী। তার বড় ভাই হচ্ছেন দেশের খ্যাতিমান চিত্রনার্মাতা আজিজুর রহমান বুলি। ভাইয়ের মাধ্যমেই চলচ্চিত্রে আসেন তিনি।
মাহমুদ কলি অভিনীত প্রথম সিনেমা ‘মাস্তান’। এতে সহ-অভিনেতার ভূমিকায় দেখা যায় তাকে। তারপর ১৯৭৮ সালে অশোক ঘোষের ‘তুফান’ সিনেমায় প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেন। এরপর অভিনয়ে মুন্সিয়ানা দেখাতে থাকেন এ অভিনেতা।
১৯৯৪ সালে নায়ক হিসেবে সবশেষ ‘মহাগ্যাঞ্জাম’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। তবে এরপর ২০০২ সালে ‘আবার একটি যুদ্ধ’ সিনেমায় উকিল চরিত্রে অতিথি হিসেবে অভিনয় করেছিলেন মাহমুদ কলি। ৬১টি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে দুটি সিনেমা মুক্তি পায়নি। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘গোলমাল’, ‘নেপালি মেয়ে’, ‘শ্বশুরবাড়ি’, ‘সুপারস্টার’, ‘গ্রেফতার’, ‘খামোশ’, ‘মহান’, ‘দেশ বিদেশ’, ‘মা বাপ’ ইত্যাদি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories