শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ক্যানসারে আক্রান্ত ‘এক্স-মেন’ অভিনেত্রী অলিভিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৮১ বার

ক্যানসারে আক্রান্ত এক্স-মেন’খ্যাত অভিনেত্রী অলিভিয়া মুন। গেল ১০ মাসে তার ৪টি অস্ত্রোপচার হয়েছে। তবে বিষয়টি এতদিন গোপন রেখেছেন তিনি। ১১ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর হাজির হয়েছিলেন অলিভিয়া। সেখানেও বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি এই অভিনেত্রী।
অবশেষে বুধবার অলিভিয়া তার ইনস্টাগ্রাম পোস্টে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানান। হাসপাতালে তোলা ছবি শেয়ার করে ‘আয়রন ম্যান টু’খ্যাত অভিনেত্রী লিখেছেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়।
অলিভিয়া এখন ক্যানসারমুক্ত। কিন্তু কঠিন সেই সময়ের স্মৃতি হাতড়ে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার উভয় স্তনে লুমিনাল বি ক্যানসার ছিল। লুমিনাল বি আক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১০ মাসে আমার ৪টি অস্ত্রোপচার হয়েছে। আমি বহুদিন বিছানায় কাটিয়েছি। এ সময়ে আমি ক্যানসার ও তার চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি।’
প্রসঙ্গত, ২০১০ সালে মুক্তি পায় ‘আয়রন ম্যান টু’ সিনেমা। এতে চেজ রবার্টস চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। ২০১৬ সালে মুক্তি পায় ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’। এতে সাইলক চরিত্রে অভিনয় করেন তিনি। অলিভিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গেটওয়ে’। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পায় এটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories