শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মা হারালেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৭৬ বার

মা হারালেন টালিউডের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। বুধবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মা অঞ্জলি চট্টোপাধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘শারীরিক পরিস্থিতির অবনতি হলে ৪ মার্চ মাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলাম।
রক্তচাপ কমে গিয়েছিল। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও বেশ কমে গিয়েছিল। তারপর সব শেষ। ‘
অভিনেতার মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই টলিউডে শোকের ছায়া। অঞ্জলির স্বামী জনপ্রিয় অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। তারকা-পত্নী হয়েও শুরু থেকেই নিজেকে প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন তিনি। ২০০৭ সালে প্রয়াত হন শুভেন্দু।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories