শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খাইরুন লো গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৭৬ বার

খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
মৃত্যুর বিষয়টি জানিয়ে ওয়াদুদ রঙ্গিলার ভায়েরা জামিল হোসেন সরকার সংবাদমাধ্যমকে জানান, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন ওয়াদুদ রঙ্গিলা। এক সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোকে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
লোককাহিনী নিয়ে নির্মিত কালজয়ী চলচ্চিত্র ‘খাইরুন সুন্দরী’ সিনেমার ‘খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ গানটি লিখেন ওয়াদুদ রঙ্গিলা। সিনেমাটির মূল চরিত্র খাইরুন সুন্দরীর ছোটভাই রফিক চরিত্রে সফল অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি চিনিবিবি, মালেকা সুন্দরী ও অগ্নিসাক্ষীসহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন।
এ ছাড়া তিনি ছিলেন নির্মাতা, প্রযোজক, গীতিকার ও সুরকার। তিনি নাটক ও কবিতাও লিখতেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories