শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাকিবের নায়িকা হচ্ছেন নাবিলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৭২ বার

সব জল্পনা-কল্পনা উড়িয়ে এবার শাকিব খানের নায়িকা হয়ে পর্দায় ধরা দিচ্ছেন ‘আয়নাবাজি’র নাবিলা। চঞ্চল চৌধুরীর সঙ্গে মুগ্ধ রসায়ন শেষে এবার শাকিব খানের সাথে তুফান তোলার পালা।
সোমবার সকালে খবরটি নিশ্চিত করেছেন নাবিলাসহ ‘তুফান’ কর্তৃপক্ষ।
জানা গেছে, তুফান সিনেমায় শাকিবের দুই নায়িকার মধ্যে ঢাকার নাবিলার সঙ্গে থাকছেন কলকাতার মিমি চক্রবর্তীও।
রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ প্রযোজনা করছে যৌথভাবে এসভিএফ, আলফা আই ও চরকি। গত বছর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সিনেমার ঘোষণা দেয়া হয়। তবে তখন নায়কের নাম ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম।
এদিকে কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিমি চক্রবর্তী। বাংলাদেশে কাজ করতে পারাটা তার কাছে সবসময় আনন্দের বলেও জানিয়েছেন তিনি। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই তার প্রথম সিনেমা হতে যাচ্ছে। তিনি বলেন, ‘দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।
অন্যদিকে ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটে ছিলেন নাবিলা। এই সিনেমার পর আর তেমন কোনো সিনেমায় তাকে দেখা না গেলেও দীর্ঘ বিরতি ভেঙে এবার ফিরছেন ‘তুফান’ দিয়ে।
এ ব্যাপারে নাবিলা বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সাথে এতদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শ্যুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা স্বার্থক।’
এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই। এসভিএফের ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বেশ আনন্দিত সিনেমার মুখ্য দুই নারী চরিত্র নিয়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories