শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিরতির পর কাজে ফিরলেন তানিন সুবহা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬৫ বার

অভিনয়ের মানুষেরা লাইট ক্যামেরা অ্যাকশনের শব্দ ছাড়া শান্তি পান না। ক্যামেরায় সামনেই যেন শান্তি এবং অভিনয়ের আনন্দ। তাই শান্তির জায়গায়, অভিনয়ের আনন্দে ক্যামেরার সামনে ফিরলেন চিত্রনায়িকা তানিন সুবহা। আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ শীর্ষক ধারাবাহিকে যুক্ত হয়ে ৭ মার্চ উত্তরায় শুটিং করলেন তানিন।
শুটিং স্পট থেকে অভিনেত্রী তানিন সুবহা বলেন, সাময়িক সময়ের জন্য কাজে বিরতি নিয়েছিলাম। অনেক দিন পর কাজে ফিরতে পেরে ভালো লাগছে। ঈদের মতো অন্যরকম আনন্দ লাগছে। প্রিয় সহকর্মীরা খুব সহজে সবাই আপন করে নিয়েছে। শুভাকাঙ্ক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি। তাই নতুন কাজ শুরু করতে পেরে বেশ আনন্দিত আমি।
‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন ছাড়া আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন।
তানিন সুবহা জানিয়েছেন, চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি। নাটকগুলো ঈদ আয়োজনে প্রচার হবে।
প্রসঙ্গত, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ সিনেমাগুলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories