শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিস ওয়ার্ল্ডের ফাইনালে যে ১০ প্রতিযোগী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৭৫ বার

বিশ্বব্যাপী নারীদের সৌন্দর্য প্রতিযোগিতার এক অনন্য মঞ্চ ‘মিস ওয়ার্ল্ড’। এই প্রতিযোগিতার ১৯৯৬ সালের আসর বসেছিলো ভারতে। দীর্ঘ ২৮ বছর পর শনিবার ভারতে বসছে এই প্রতিযোগিতার ৭১তম আসর।
ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৪’র গ্র্যান্ড ফিনালে।
এতে লড়াই করবেন বিশ্বের ১০টি দেশের দশজন প্রতিযোগী।
আরও জানা গেছে, গ্র্যান্ড ফিনালে সঞ্চালনা করবেন বলিউডের স্বনামধন্য নির্মাতা করণ জোহর। দীর্ঘ ১৮ বছর পর মিস ওয়ার্ল্ডের মঞ্চে দেখা যাবে তাকে। সর্বশেষ ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের জুরি সদস্য হয়েছিলেন এই নির্মাতা।
মিস ওয়ার্ল্ড ডটকমের তথ্য অনুসারে, মিস ওয়ার্ল্ডের ৭১ তম আসরে গ্র্যান্ড ফিনালে বিশ্বের ১০ জন প্রতিযোগী অংশ নেবেন। তারা হলেন- অড্রে ভেনেসা (ইন্দোনেশিয়া), প্রিয়াঙ্কা রানি জোশি (নেপাল), নুরসেনা সে (তুরস্ক), ক্রিস্টিনা পিসকোভা (চেক প্রজাতন্ত্র), সোফিয়া শামিয়া (ইউক্রেন), লেসেগো কম্বো (বতসোয়ানা), হালিমা কোপওয়ে (তানজানিয়া), হানাহ তুমুকোন্ডে (উগান্ডা), লেটিসিয়া ফ্রোটা (ব্রাজিল) ও আচে আব্রাহামস (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।
এবারের আসরে বাংলাদেশ থেকে শাম্মি ইসলাম নীলা এবং ভারত থেকে সিনি শেঠি প্রতিনিধিত্ব করেন। কিন্তু শীর্ষ দশে স্থান করতে পারেনি তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories