শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাকিব খানের কোম্পানিতে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৭৬ বার

ঢাকাই সিনেমার ‘কিং’ খান খ্যাত অভিনেতা শাকিব খান। এই অভিনেতার করপোরেট প্রতিষ্ঠান প্রসাধনী ব্র্যান্ড রিমার্ক অ্যান্ড হারল্যান। এবার শাকিব খানের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। এই কোম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন তিনি।
জানা গেছে, এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও রিমার্ক অ্যান্ড হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। যেখানে প্রথমবারের মতো একসঙ্গে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যাবে দুজনকে।
আন্তর্জাতিক মানের এই প্রসাধনী ব্র্যান্ডের সঙ্গে সুপারস্টার শাকিব খান অফিশিয়াল পথচলা শুরু করেন চলতি বছরের জানুয়ারি থেকে। প্রতিষ্ঠানটির অন্যতম একজন পরিচালক তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories