শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অনন্ত আম্বানির বিয়েতে কী উপহার দিলেন শাহরুখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৮০ বার

ভারতজুড়ে এখন একটাই আলোচনা-দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়েছে গুজরাটের জামনগরে। সেখানে যোগ দিতে বলিউড-হলিউডসহ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সব খ্যাতনামা ব্যক্তি হাজির ছিলেন। এসেছিলেন বিল গেটস থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
শচীন থেকে শুরু করে পোলার্ড, ক্রিকেটের সব মহাতারকা। রিহানা থেকে শুরু করে বলিউডের খ্যাতনামা তারকারা। আম্বানি পরিবারের এই মহোৎসবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন বলিউডের তারকারা।
আর যেখানে বলিউড, সেখানে শাহরুখ খান থাকবেন, তা বলাই বাহুল্য।
এ ছাড়াও আম্বানি পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান। তবে বন্ধুত্ব যতই হোক, শাহরুখ খানের উপস্থিতির জন্য বেশ বড় অঙ্কের টাকাই গুনতে হয়েছে আম্বানিকে। ভারতীয় প্রতিবেদন অনুসারে, আম্বানিপুত্রের বিয়েতে নাচ-গান করতে সাত কোটি রুপি নিয়েছেন শাহরুখ খান।
তবে সাত কোটি রুপি নিলেও আম্বানিপুত্র অনন্ত আম্বানি বিয়েতে দামি উপহারও দিয়েছেন কিং খান।
অনন্ত ছোটবেলা থেকেই শাহরুখের স্নেহধন্য। তাই অনন্তর বিয়েতে তাঁর পছন্দের একটি বিলাসবহুল গাড়িই উপহার দিয়েছেন শাহরুখ। জানা যাচ্ছে, প্রায় সাড়ে পাঁচ কোটি মূল্যের একটি দামি গাড়ি অনন্ত-রাধিকাকে উপহার দিয়েছেন শাহরুখ খান।
এদিকে আম্বানি পরিবারের এই মহোৎসব ঘিরে ভারত তথা বিশ্বব্যাপী উন্মাদনার শেষ নেই। তিন দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এই প্রাক-বিবাহের আয়োজনটি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের খেতাব জিতে নিয়েছে।
প্রায় এক হাজার কোটি রুপি খরচ করে আয়োজন করা হয়েছে আম্বানিপুত্র অনন্ত ও রাধিকা মার্চেন্টের বিয়ের। যে আয়োজনে বাঘা বাঘা সব তারকা ব্যক্তিত্ব হাজির ছিলেন। আম্বানির বিয়েবাড়িতে এক মঞ্চে নাচতে দেখা গেছে শাহরুখ, সালমান ও আমির খানকে। একসঙ্গে উদযাপন করতে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়াকে। সুরের তালে সবাইকে বিমোহিত করেছেন অরিজিৎ-শ্রেয়া ঘোষাল। মঞ্চ মাতিয়ে গেছেন বিশ্বের সবচেয়ে দামি পপতারকা রিহানা। দক্ষিণের তারকারাও মাতিয়েছেন আম্বানির মঞ্চ। সব মিলিয়ে যেন তারার হাট বসেছিল গুজরাটের জামনগরে। এ বছর জুলাই মাসের ১২ তারিখে হবে মূল বিয়ের আয়োজন। তখন ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories