শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আম্বানির ডাকে এলেন না যেসব তারকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৬৯ বার

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে। ভরতজুড়ে এখন এ নিয়ে সব আলোচনা। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়েছে গুজরাটের জামনগরে। সেখানে যোগ দিতে বলিউড হলিউডসহ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সব খ্যাতনামা ব্যক্তি হাজির ছিলেন।
এসেছিলেন বিল গেটস থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। শচীন থেকে শুরু করে পোলার্ড, ক্রিকেটের সব মহাতারকা। রিহানা থেকে শুরু করে বলিউডের খ্যাতনামা তারকারা। আম্বানি পরিবারের এই মহোৎসবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন বলিউডের তারকারা।
একমঞ্চে নাচতে দেখা গেছে শাহরুখ-সালমান ও আমির খানকে। একসঙ্গে উদযাপন করতে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়াকে। সুরের তালে সবাইকে বিমোহিত করেছেন অরিজিৎ-শ্রেয়া ঘোষাল। দক্ষিণের তারকারাও মাতিয়েছেন আম্বানির মঞ্চ।
তবে বাঘা বাঘা সব তারকা হাজির থাকলেও কিছু তারকাকে দেখা যায়নি আম্বানির বিয়েবাড়িতে। যদিও তাদের কাছে নিমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছিল। তবে আম্বানির ডাকে সাড়া দেননি তারা! কিন্তু কেন
অনন্ত আম্বানির বিয়েতে আসেননি বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই দেখা মেলেনি তাঁর। অনুষ্ঠানের এক দিন আগেই ক্রাচ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন হৃতিক। আর সেখানে জানিয়েছিলেন, পেশিতে চোট পেয়েছেন তিনি।
করণ জোহরের অনুপস্থিতির কারণ এখনো অজানা। গত বছর রাধিকা-অনন্তের এনগেজমেন্টে দেখা গিয়েছিল তাঁকে। তবে প্রি-ওয়েডিংয়ে কেন তিনি নেই, আপাতত সেই খবরের জানতেই আগ্রহী অনুরাগীরা।
এদিকে আম্বানির ডাকে সাড়া দিয়ে বিয়েতে আসেননি প্রিয়াঙ্কা চোপড়াও। বছর অর্থাৎ ২০২৩ সালে উড়ে এসেছিলেন আমেরিকা থেকে বর নিক জোনাসকে নিয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে। তবে এবার দেশে ফেরেননি। যদিও বিয়েতে গিয়েছিলেন অভিনেত্রীর মা মধু চোপড়া।
বলিউড ও ক্রীড়াঙ্গনের এত তারকার ভিড়ে ছিলেন না বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ফেব্রুয়ারি মাসে বিরাট-আনুশকার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে লন্ডনে। দম্পতি এখনো ইংল্যান্ডে আছেন বলেই জানা যাচ্ছে। আপাতত ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন বিরাট নিজেও। এই বিশেষ সময়টা তিনি ছেলে অকায়, মেয়ে ভামিকা ও বউ আনুশকাকেই সময় দিতে চান বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories