শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মনে দুঃখ নিয়ে শিল্পী সমিতি থেকে বিদায় নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৭৪ বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদ থেকে অনেকটা দুঃখ ভারাক্রান্ত মনে বিদায় নিচ্ছেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শনিবার রাজধানীর নিকটস্থ আশুলিয়ায় সংগঠনটির বার্ষিক বনভোজন ছিল। সেখানে এ অভিনেতা জানান―অনেক দুঃখ নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছেন তিনি।
২০২২ সালের জানুয়ারিতে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণের সঙ্গে সভাপতি পদে জয়লাভ করেন ইলিয়াস কাঞ্চন। নির্বাচনের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় নানা কারণেই আলোচনায় থেকেছে এই কমিটি। নিজেদের মধ্যকার কোন্দলের জন্য কমিটির নির্বাচিত ২১ সদস্যের সবাইকে একত্র করে কখনো মিটিং করতে পারেননি তারা।
এ ব্যাপারে ইলিয়াস কাঞ্চন বলেন, কমিটির নির্বাচিত সদস্যদের সহযোগিতা ছিল না বলে এমনটা হয়েছে। আর এই আক্ষেপ নিয়ে সংগঠনটি থেকে বিদায় নিতে হচ্ছে এ চিত্রনায়ককে।
এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের পর থেকেই কমিটির একটা পদ নিয়ে মামলা-মোকদ্দমাসহ অনেক কিছু হয়েছে। কিন্তু শিল্পী সমিতি ও শিল্পীদের স্বার্থ তো অন্য জিনিস। যা কেউ বুঝতে চাইল না। শিল্পীদের স্বার্থ আপনারা কীভাবে ভুলে যান? যেখানে কিনা সভাপতি ইলিয়াস কাঞ্চন, সেখানে তার পাশে দাঁড়ান না আপনারা। আমি এই দুঃখ নিয়ে বিদায় নিচ্ছি সমিতি থেকে। আজকে আমাকে যদি আপনারা অসম্মান করেন, তাহলে কিন্তু সেই অসম্মান আমার একার নয়; তা পুরো শিল্পী সমাজের ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রির।
আগামী এপ্রিলে শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে তিনি বলেন, নির্বাচন না করলেও আমি সবসময় সংগঠন ও শিল্পীদের পাশে থাকব। এই সংগঠন আমাদের সংগঠন। আজ আমি যা কিছু, এর সবই একজন শিল্পী হিসেবে অর্জন করেছি; এই ইন্ডাস্ট্রি থেকেই অর্জন করেছি। সুখে-দুঃখে যখনই প্রয়োজন হবে, আমাকে আপনারা পাবেন।
এদিকে আসন্ন এ নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সরে দাঁড়ালেও আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন নিপুণ। কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন বলেও শোনা যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories