শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আম্বানির ছেলের বিয়েতে যাওয়ার পথে বিপত্তিতে অন্তঃসত্ত্বা দীপিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৭৭ বার

আম্বানির ছেলের বিয়ের দাওয়াত রক্ষা করতে গিয়ে বিপাকে পড়েছেন অন্তঃসত্ত্বা দীপিকা। যেহেতু আম্বানির ছেলের বিয়ে বলে কথা, তাই যেতে তো হবেই। সেজন্য বেরিয়ে পড়েন দীপিকা-রণবীর। তবে পথে বাঁধে বিপত্তি।
মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নামতেই দীপিকা-রণবীরকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ভক্ত অনুরাগীরা। হবু মাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন অনেকেই। আর সেই পরিস্থিতিতে দায়িত্বশীল স্বামীর ভূমিকা নেন রণবীর সিং। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখেন তিনি।
দীপিকার পাশ থেকে এক মুহূর্তের জন্য সরেননি রণবীর। দীপিকা এমনিতে সবসময় হাসিখুশি থাকেন। তবে হবু মা যেন এখন একটু বেশিই খুশি। আনন্দ ছড়াচ্ছিল তার চোখে-মুখে।
প্রসঙ্গত, বাফটা অ্যাওয়ার্ডের সময় দীপিকার ‘বেবি বাম্প’ লক্ষ করেন অনেকেই। তারপর থেকেই গুঞ্জন চলতে থাকে। কিন্তু সে সময় প্রকাশ্যে দীপিকা বা রণবীর সিং এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন দীপিকা ও রণবীর। দীপিকা প্রায় তিনমাসের অন্তঃসত্ত্বা। এ বছরের সেপ্টেম্বরেই মা হতে চলছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories